ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওএসডি পুলিশ কর্মকর্তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশ

  • আপডেট সময়: ১২:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ১৭১ টাইম ভিউ

অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৮২ কর্মকর্তাকে একযোগে ওএসডি করে বর্তমান সরকার। ওএসডির তিন মাস পর তাদেরকে দিনে একবার রেজিস্ট্রারে স্বাক্ষর করে উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের যেসব কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে, সে সব কর্মকর্তাদের ডিএমপির সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে অফিস কর্মকালীন সময়ে দৈনিক একবার রেজিস্ট্রারে স্বাক্ষর করে উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওএসডি হওয়া যেসব কর্মকর্তা উপস্থিতি হচ্ছেন না তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।

গত ২৫ ফেব্রুয়ারি একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে ওএসডি করে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ওএসডি পুলিশ কর্মকর্তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি নির্দেশ

আপডেট সময়: ১২:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫