গোবিন্দগঞ্জ বানপুকুর সংস্কার নামে মাটি বিক্রির মহোৎসব
- আপডেট সময়: ১১:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৫০ টাইম ভিউ
গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় রাজাহার ইউনিয়ন শিবপুর গ্রামে অবৈধ পুকুর খনন বান পুকুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুকুরে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে।গোবিন্দগঞ্জ উপজেলা বানপুকুর সংস্কারের দোহাই দিয়ে দিনরাত সমান করে মাটি বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালী রাসেল। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে,গোবিন্দগঞ্জ উপজেলার বানপুকুর এলাকায় গত কয়েকদিন ধরে বিরতিহীনভাবে চলছে পুকুর খনন ও মাটি বিক্রির এই কর্মযজ্ঞ। বড় এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে ট্রাক্টর মাধ্যমে তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। বাণিজ্যিকভাবে এই মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বানপুকুর এলাকার জনবসতির বুক চিরে দিনরাত মাটির ট্রাক্টর চলাচল করছে। এতে একদিকে যেমন গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষেরা। বিশেষ করে দিনের বেলা ট্রাক্টর বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের চলাচল হারাম হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রাসেল ঠিকাদার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
ভুক্তভোগী এক গ্রামবাসী জানান, “পুকুর সংস্কারের কথা বলে তারা মাটি বিক্রি করছে। দিনের বেলা গাড়ি চলায় আমাদের রাস্তাঘাট ধুলোয় বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে। আমরা দ্রুত এই অবৈধ কাজ বন্ধের দাবি জানাচ্ছি।”
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
