গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে রোহিঙ্গা যুবক আটক
- আপডেট সময়: ১০:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১২০ টাইম ভিউ
সাদুল্লাপুর উপজেলা-এ এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থানকালে নূর হোসেন (নুর হাসান) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন-এর বুজরুক জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, আটক নুর হাসান (৪০) বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-এর বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল হাসিম। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা হামজেলার বাড়িতে বেড়াতে এসে কয়েকদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন বলে জানা যায়।
স্থানীয়দের দাবি, তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি কীভাবে সেখানে এসেছেন এবং কার সঙ্গে যোগাযোগ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন এবং পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।
