ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় চাচাতো ভাইকে বিয়ের দাবিতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য

উজ্জ্বল চন্দ্র দেবনাথ গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়: ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৯৬ টাইম ভিউ

Lমধ্য খোলাবাড়ি এলাকায় চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য খোলাবাড়ি গ্রামের বাসিন্দা রঞ্জুর মেয়ে ‘পাখি’ একই এলাকার আয়নুলের ছেলে ‘রাহুল’-এর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার দাবি করে আসছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে গত ১২ এপ্রিল ২০২৬ বিকেল থেকে তিনি রাহুলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন এবং তাকে বিয়ের দাবি জানান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন বলে জানা গেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টির কোনো সমাধান হয়নি।
প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
—

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধায় চাচাতো ভাইকে বিয়ের দাবিতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময়: ১০:৩৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬