আপডেট
নববর্ষের আনন্দ বিষাদে রূপান্তর: গাইবান্ধায় ঘাঘট নদে স্কুলছাত্র নিখোঁজ, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান
উজ্জ্বল চন্দ্র দেবনাথ গাইবান্ধা জেলা প্রতিনিধি
- আপডেট সময়: ০২:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ৫৮ টাইম ভিউ
- বাংলা নববর্ষের আনন্দঘন দিনে গাইবান্ধায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘মিনি জাফলং’ নামে পরিচিত এলাকায় ঘাঘট নদে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
আজ দুপুরে কয়েকজন স্কুলছাত্র একসঙ্গে ওই এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ নদীর সে তলিয়ে যায়, সহপাঠীরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখনও নদীতে তল্লাশি চালাচ্ছেন এবং নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, নববর্ষ উপলক্ষে অনেকেই এই স্থানে ঘুরতে আসেন ও নদীতে নামেন, কিন্তু নদীর স্রোত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহাজারি করছেন।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ স্থানে নদীতে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয় :
