ঢাকা ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার খোলাহাটিতে বিএনপি নেতার ইন্তেকাল, শোকের ছায়া

উজ্জ্বল চন্দ্র দেবনাথ গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়: ০২:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ১৭৫ টাইম ভিউ

গাইবান্ধা সদর উপজেলা-এর খোলাহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল, জনবান্ধব ইউপি সদস্য মোস্তাফা কামাল আর আমাদের মাঝে নেই। তিনি আজ হঠাৎ করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোক ও বেদনার পরিবেশ বিরাজ করছে।
জানা যায়, মরহুম মোস্তাফা কামাল দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। একজন মানবিক, সৎ ও জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তিনি সকল মহলে ছিলেন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য।
তার মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও জনদরদী নেতাকে হারাল বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
— গাইবান্ধা জেলা প্রতিনিধি
শ্রী উজ্জ্বল চন্দ্র দেবনাথ

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাইবান্ধার খোলাহাটিতে বিএনপি নেতার ইন্তেকাল, শোকের ছায়া

আপডেট সময়: ০২:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬