আপডেট
দিনব্যাপী জামায়াতের রোকন শিক্ষা শিবির
মোঃ মুনছুর রহমান নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময়: ০১:১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ৬৪ টাইম ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার কালাই উপজেলা শাখার আয়োজনে সদস্য শিক্ষা শিবির ১১ এপ্রিল শনিবার- ২০২৬ সকাল ৯টায় কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটোরিয়ামে উপজেলা আমীর মাওঃ মুনছুর রহমানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে কোরআন দার্স পেশ করেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওঃ মোঃ মাহমুদুল হাসান। বাৎসরিক পরিকল্পনা নিয়ে গ্রুপ আলোচনা করেন অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম, আব্দুর রউফ, আব্দুল আলীম, মোজাফ্ফর হোসেন, মোঃ খাইরুল ইসলাম, আনোয়ারুল হক। রুকুনিয়াতের আসল চেতনার উপর আলোচনা করেন জেলা সহকারি সেক্রেটারি এস এম রাশেদুল আলম, আনুগত্য,পরামর্শ, এহতেশাব বিষয়ের উপর আলোচনা করেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া। বাইয়্যাতের আলোকে আমাদের জীবনের গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ-এমপি।
বিষয় :


