ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে বিএনপি রাজনীতির কারণে ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন পিতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: ০৫:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৬১ টাইম ভিউ

জয়পুরহাটের কালাইয়ে আহমেদাবাদ ইউনিয়নের বড়াই গ্রামে রাজনৈতিক মতবিরোধের জেরে ছেলে আব্দুল মজিদকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল মজিদ জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। তিনি আহমেদাবাদ ইউনিয়ন যুবদলের কর্মী হিসেবেও পরিচিত।

একই সময়ে নিজের ফেসবুক পোস্টে আব্দুল মজিদ লেখেন,আলহামদুলিল্লাহ, আমি এখন মুক্তি পেলাম জালেম বাবার বাড়ি থেকে। আমি বিএনপি করার জন্য আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ।”
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্দুল্লাহ বলেন, তার বাবা অধিকাংশ সময় বাংলাদেশ আওয়ামী লীগ-এর লোকজনের সঙ্গে চলাফেরা করতেন। রাজনৈতিক মতবিরোধ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
বর্তমানে তিনি বৈরাগী এলাকার বাজারসংলগ্ন সড়কের পাশে অবস্থান করছেন বলে জানান।

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালাইয়ে বিএনপি রাজনীতির কারণে ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন পিতা

আপডেট সময়: ০৫:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬