দেওয়ানগঞ্জে সততা মহানুভবতায় অনন্য ছিলেন ইউএনও মুরা
- আপডেট সময়: ০৩:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১০০ টাইম ভিউ
:
জামালপুরের দেওয়ানগঞ্জে সততা মহানুভবতার কর্মগুণে প্রশংসিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মুরাদ হোসেন। তিনি সততা, দক্ষতা ও মহানুভবতায় পাল্টে দিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের চিত্র। জেলা প্রশাসকের কার্যালয়ে। সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন । পরে তিনি ২০২৫ সালের ২ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
যোগদানের কিছু দিনের মধ্যেই তার অফিসকে দুর্নীতিমুক্ত ঘোষণা করে পরিষদকে নতুনভাবে ঢেলে সাজান এই কর্মকর্তা। ফলে অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ডে ফিরে আসে স্বচ্ছতা ও গতি।স্থানীয় লোকজন বলেন, ইউএনও নি:সন্দেহে একজন ভাল মনের মানুষ। তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি দপ্তরের কাজে গতি ও স্বচ্ছতা এসেছে। নিজের উপর অর্পিত দায়িত্ব পালন ও জনকল্যাণমূলক কাজ করে তিনি সততা, দক্ষতা ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অল্পদিনেই উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ইউএনও মুরাদ হোসেন নানামুখী কার্যক্রম উপজেলা প্রশাসনের ভাবমূর্তিকে বেশ উজ্জ্বল করেছে। তার মতো একজন সৎ ও আদর্শবান কর্মকর্তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ সবসময় থাকবে বলে মনে করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মুরাদ হোসেন বলেন, জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনা মোতাবেক আমি জনগণের সেবক হিসাবে যা কিছু করি আত্মতুষ্টির জন্য। এটি আমার নৈতিক দায়িত্ব। স্থানীয় জনপ্রতিনিধি ও মূলধারার গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্টজনরা আমার কাজে সহযোগিতা করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


