ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বি’ষ প্রয়োগে মাছ নিধন, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

মোঃ সুজাউল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৪৪ টাইম ভিউ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরিপুর খারিয়াপাড়া গ্রামের একটি পুকুরে বি’ষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি।

ভুক্তভোগী মোঃ মোস্তাফিজুর রহমান আওলাই ইউনিয়ন এর বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন।

অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাড়িয়াপাড়া গ্রাম এলাকায় তার ভোগদখলীয় পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মারা যায়। ফলে তার প্রায় ১০ লক্ষ টাকার অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পুকুরের পানি বর্তমানে অত্যন্ত বিষাক্ত হয়ে পড়েছে এবং মরা মাছের কারণে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান মুঠো ফোনে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে বি’ষ প্রয়োগে মাছ নিধন, প্রায় ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময়: ০৩:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬