আপডেট
ধর্ষণ চেষ্টা মামলার অভিযুক্ত ব্যক্তিকে মসজিদের খাদেম নিয়োগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ক্ষেতলাল জয়পুরহাট প্রতিনিধি
- আপডেট সময়: ০১:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১১৮ টাইম ভিউ
- জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলা গতকাল বুধবার বেলা ১১টায় ক্ষেতলাল প্রেসক্লাবে ধর্ষককে মসজিদের খাদেম নিয়োগের প্রতিবাদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্র শিক্ষক মাহবুব হোসেন । তিনি বলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল চক জামে মসজিদের খাদেম নিয়োগে গুরুতর অনিয়ম ও প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। মসজিদ কমিটির সভাপতি কে না জানিয়ে অত্যন্ত গোপনে দীর্ঘদিনের খাদেম ভূট্ট মিয়াকে বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শিক্ষক মিজানুর রহমান মসজিদ কমিটির সেক্রেটারিকে ম্যানেজ করে সুকৌশলে নিজের আপন ভাই জুয়েল মন্ডলকে খাদেম হিসেবে নিয়োগ দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে নাম প্রেরণ করেন। তিনি আরো বলেন,উক্ত জুয়েল মন্ডল একজন বিতর্কিত ব্যক্তি। তার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা চলমান রয়েছে। ওই মামলায় তিনি ইতিপূর্বে ৪০ দিন হাজত বাস করেছেন। মামলা নং ৯৯/২৫। এ বিষয়ে সাধারণ মুসল্লীদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেই। এতে মসজিদ কমিটির প্রকৃত সভাপতিকে পিটিয়ে হাত ভেঙে আহত করেন কথিত মসজিদ নির্মাণ কমিটির তথাকথিত সভাপতি মিজানুর রহমান ও তার নিয়োগকৃত খাদেম ছোট ভাই জুয়েল মন্ডল। এ বিষয়ে আদালতে একটি মামলা হয়েছে মামলা নং ২৩পি/২০২৬। মামলা দায়েরের পর থেকে শিক্ষক মিজানুর রহমান, জুয়েল মন্ডল ও পুলিশে চাকরিরত তার ভাই জিয়াউর রহমানের প্রভাব খাটিয়ে আমাদের পরিবারের লোকজনকে ভয়-ভীতি, হুমকি ধামকি ও মামলা তুলে নেওয়ার চাপ প্রয়োগ করছে। মামলা তুলে না নিলে তারা আমাদেরকে হত্যা করবে বলে হুমকি দিচ্ছে, এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। আপনাদের সাংবাদিক সমাজের মাধ্যমে বিষয়টি প্রশাসনের দৃষ্টি
বিষয় :