জনতার আস্থার প্রতীক নাজমুল: ঘাগোয়া ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশা
- আপডেট সময়: ০৯:৩২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ৩২ টাইম ভিউ
আসন্ন ১০ নং ঘাগোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন হুসাইন মাহমুদ নাজমুল। সু-শিক্ষিত, সৎ, নির্ভীক ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি ঘাগোয়া ইউনিয়নবাসীর সেবায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
স্থানীয়ভাবে সাবেক ফুটবলার হিসেবে পরিচিত নাজমুল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার সততা, নেতৃত্বগুণ, কর্মীবান্ধব মনোভাব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তিনি ঘাগোয়া ইউনিয়নবাসীর কাছে মূল্যবান ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে তিনি একজন খাদেম হিসেবে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
নাজমুল আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন।



