আপডেট
মনের অনুভূতি, কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
- আপডেট সময়: ০২:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৬০ টাইম ভিউ
- আমি রজনীর ঐ চাঁদনী আলোয়,চেয়ে থাকি অকারণে বারে বার, মনে হয় ঐ নীল নীলিমায় তাঁরা ভরা রাতে
চাঁদ জোছনা ছড়িয়ে শুধু আমার পানে চায়।
ঐ দক্ষিণা পবনে হিমেল হাওয়া পরশ বুলায় আমার গাঁয়ে।আমি মন পবনের ভেলায় চড়ে ভেসে ভেসে যাই ঐ আকাশের মোহনায়?
আমি অগাধ ভালোবসি ঐ উড়ন্ত পাখির মতো উড়তে।আর নির্ঘুম চাতকের মতো এই পৃথিবীকে অনুভব করতে, আমি খুব খুবই পছন্দ করি,এ জীবনের স্বপ্ন গুলো রঙ তুলির রঙ্গে রাঙিয়ে যাক আমার এ হৃদয় আকাশ।যেখানে অনাবিল থাকবে শুধু সুখের সাজানো বসুন্ধরা বাতাস? এই আমি আনমনে বসে ভাবি মনের অগোছালো যতো ভাবনা গুলো।এ মনের অতল গহ্বরে রক্ত ক্ষরণ স্পন্দন জুড়েই রয়। কি যে বিদঘুটে আঁধারে ছেয়ে যায় ঐ কালো মেঘে এ হৃদয় আকাশ, ক্ষত বিক্ষত করে হৃদপিন্ড।যেন বুকের গভীরে এক বিষাক্ত তীর অঝরে রক্ত ক্ষরণ হয়ে ঝরে যায়,না পারে মরতে আবার না পারে বাঁচতে, তোমরা শুনেছ ঐ ঝরা ফুলের মর্ম ব্যথা। ঠিক এভাবেই ঝরে যায় এ সমাজের নিস্পাপ কতো জীবন।
এ মনের ক্যানভাসে অবিরাম স্মৃতি বিজড়িত কতো আশা আকাঙ্ক্ষা পূরণ কি হয়।মনের ডাইরিতে কতো না বলা ভাষা নিথর হৃদয়ে রয়ে যায়। কি হবে মন মন্দিরে লক ডাউন দিয়ে,যে কারণে ঐ পাহাড়ী ঝর্না ধারা হয়ে এই দুই নয়ন কে কাঁদায়? ওহ্ জীবনের সংগ্রাম অবিরাম অবিরত চলে কল্পনার মায়া জাল ভেদ করে।এ মন নিঃস্ব নিস্তেজ হয় যেন নিথর দেহের মতো? তাই আমার বাঁধন হারা এ মন ঐ উড়ন্ত পাখির মতো নিরন্তর অনুসন্ধান করে।জীবন কাহিনী অজস্র বার অধীরে ভেবে যাই সারাক্ষণ।
বিষয় :

