ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

  • আপডেট সময়: ০১:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ১২০ টাইম ভিউ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ে এক ব্যবসায়ী তার সহকারি যাওয়ার পথে সড়কে পথরোধের পর মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই ব্যবসায়ী ও তার সহকারিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। রাতেই চিকিৎসকরা তাদের শাররীক অবস্থার বেগতিক বুঝে জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আহত ব্যবসীর বাবা নুর আলম বাদী হয়ে বিএনপি নেতা হারুনসহ ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। মামলার পর পুলিশ রাতেই মামলার প্রধান আসামী হারুনকে গ্রেফতার করে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আহত ব্যবসায়ী নাজিমুদ্দিন উপজেলার বিয়ালা গ্রামের নুর আলমের ছেলে। তার সহকারি আব্দুল আলীম একই গ্রামের বাসিন্দা। মামলার আসামীরা হলেন, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে হারুন ও তার ভাই মামুনুর রশিদ, একই গ্রামের রেজাউল ইসলাম, জনাব আলী, রেজাউল করিম ও তোফায়েল আহম্মেদ। এরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

মামলার নথি সূত্রে জানা যায়, নাজিমুদ্দিন একজন আড়ৎ ব্যবসায়ী। গত মঙ্গলবার (৩ মার্চ) দিনভর তার সহকারি আব্দুল আলিমকে মোটরসাইকেলের পিছনে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে টাকা কালেকশন করে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাত্রাই-বিয়ালা সড়ক হয়ে বকুল মোড় এলাকায় পৌছালে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে পথরোধ করে মোটরসাইকেল আটকিয়ে এ্যালোপাতারি মারপিট করে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও আব্দুল আলিমকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, ওইদিনের ঘটনায় হারুন ও তার ভাই মামুনুর রশিদসহ ১০ থেকে ১২ জন লোক তাদেরকে মারপিট করে সাড়ে আট লাখ টাকা নিয়ে গেছে। অনেকেই তাদেরকে রাস্তায় যেতে দেখেছে। তারা এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

মামলার বাদী নুর আলম বলেন, টাকা নিয়ে গেছে তাতে সমস্যা নেই, কিন্তু আমার ছেলেকে যেভাবে মারপিট করেছে তার বিচার চাই। আমি বিচারের আসায় মামলা করেছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় মামলার পর পরই হারুন নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময়: ০১:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬