ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাব-সি সংযোগ তৈরি করবে গুগল

  • আপডেট সময়: ০৪:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯ টাইম ভিউ

যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ গোলার্ধের কয়েকটি অঞ্চলের মধ্যে চারটি কৌশলগত ফাইবার-অপটিক রুট তৈরির ধারণা দিয়েছে গুগল।
নতুন পরিকল্পনায় তৈরি হওয়া এসব রুট নেটওয়ার্ককে স্থিতি দেবে। এ ছাড়া ডেটা পরিবহনের সক্ষমতা বাড়াবে। গুগল বলছে, এই প্রকল্প আমেরিকা-ইন্ডিয়া কানেক্ট পরিকল্পনার অংশ। এতে বিশাখাপত্তনমে নতুন বৈশ্বিক সাব-সি গেটওয়ে তৈরি হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণের অংশ হিসেবে ভারত থেকে নতুন সাব-সি (সমুদ্রের তলদেশ দিয়ে) কেবল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে গুগল। এসব কেবল সিঙ্গাপুর,
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতকে সংযুক্ত করবে। ফলে দেশটির ডিজিটাল পরিকাঠামো জোরালো হবে ও বহির্বিশ্বে সংযোগ সক্ষমতা বাড়বে।

সংস্থাটি বলছে, নতুন প্রকল্পে তিনটি সাব-সিকেবল রুট তৈরির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি কেবল বিশাখাপত্তনম থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় যাবে। দ্বিতীয় রুট সিঙ্গাপুরকে যুক্ত করবে ভারতের সঙ্গে। তৃতীয়টি মুম্বাই থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার সঙ্গে তৈরি করবে নতুন সংযোগ।
জানা গেছে, এই বিনিয়োগ বিশাখাপত্তনমকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সাব-সি গেটওয়েতে পরিণত করবে। এতে মুম্বাই ও চেন্নাইয়ের বর্তমান সংযোগের ওপর নির্ভরতা অনেকাংশে কমবে; তৈরি হবে নতুন বিকল্প। এই পরিকল্পনা দেশটির ডিজিটাল পরিকাঠামোকে স্থিতিশীল করবে। এ ছাড়া দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করবে।
এর আগে গুগল বলেছিল, যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বৃহত্তম এআই পরিকাঠামো হাব তৈরি করতে আগামী পাঁচ বছরে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে বহুল আলোচিত এই হাব।

আলফাবেটের প্রধান সুন্দর পিচাই বলেন, এআই ক্ষেত্রে দেশটির সম্ভাবনা উজ্জ্বল। আমরা এই অগ্রযাত্রায় অংশীদার হতে চাই। সব দেশের জন্যই এআই খাতে এগিয়ে যেতে এটি সঠিক সময়।
গুগল উদ্ভাবিত জেমিনি এআই প্রযুক্তির অন্যতম চাহিদার দেশ হলো ভারত।
অন্যদিকে এনভিডিয়া বলছে, তারা দেশটিতে তিনটি ক্লাউড কম্পিউটিং সংস্থার সঙ্গে অংশীজন হয়েছে। ফলে ডেটা সেন্টারের জন্য মানোন্নত প্রসেসর তৈরি করা হবে। এআই সিস্টেম পরিচালনায় এটি সহায়ক হবে।

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাব-সি সংযোগ তৈরি করবে গুগল

আপডেট সময়: ০৪:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬