ন্যানো চিপ তৈরিতে নতুন কৌশল
- আপডেট সময়: ০৩:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১ টাইম ভিউ
স্মার্ট ডিভাইস তৈরিতে সবার আগে জরুরি ও কঠিন বিষয় হলো চিপ তৈরি। যত ভালো ও ক্ষুদ্র চিপ পাওয়া যাবে, গাজেটের সার্বিক মান ততটাই কার্যকর হবে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বহুজাতিক গ্যাজেট নির্মাতা স্যামসাং ব্র্যান্ডের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংস্থা কোয়ালকম। যার উদ্দেশ্য ডিজিটাল গ্যাজেটের জন্য দুই ন্যানোমিটারের চিপ তৈরি। ন্যানো চিপ উৎপাদনে সুদক্ষ তাইওয়ানের কাছ থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
এর পেছনে রয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য।
বলা হচ্ছে, নতুন করে এবার প্রযুক্তির জগতে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে।
ক্যামেরা থেকে প্রসেসর, বৈদ্যুতিক সরঞ্জামের অনেক উপকরণ তৈরিতে অভিজ্ঞ সংস্থার মধ্যে অংশীজন সমঝোতার ক্ষেত্রে রাজনীতির প্রভাব
এখন সুস্পষ্ট হয়েছে। এর উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে সামনে আসছে স্যামসাং ও কোয়ালকমের মধ্যে ন্যানো চিপ তৈরির আলোচনা।
দুই ন্যানোমিটারের চিপ তৈরির জন্য আলোচনা প্রায় চূড়ান্ত করেছে এ দুই প্রযুক্তি নির্মাতা দেশ।
গ্যাজেট বিশ্লেষকরা অবশ্য বলছেন, এমন সিদ্ধান্তের পেছনে বৈশ্বিক রাজনীতি মুখ্য সঞ্চালক হিসেবে কাজ করছে।
এর আগে তাইওয়ানের সংস্থা টিএসএমসির মাধ্যমে প্রসেসর তৈরিতে কাজ করেছে কোয়ালকম। ইলেকট্রিক চিপ তৈরিতে এই সংস্থা বেশ সুনামের সঙ্গে কাজ করছে।
টিএসএমসির সেমিকন্ডাক্টর বা প্রসেসরের জন্য ব্যাটারি খরচ হয় অনেক কম। ফলে এই চিপ ব্যবহৃত ডিভাইস দ্রুত গরম হয়ে যাওয়ার সমস্যা এড়িয়ে যেতে পারে। অন্যদিকে, যে কোনো ধরনের নেটওয়ার্কের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে এই খুদে চিপের। ঠিক এ কারণেই কোয়ালকম থেকে চিপ পরিষেবা নিতে আগ্রহ প্রকাশ করেছে স্যামসাং। বিশ্লেষকরা বলছেন, এমন ঘোলাটে পরিস্থিতিতে তাইওয়ানে যে কোনো অজুহাতে হামলা চালানোর সুযোগ নিতে পারে চীন। তখন প্রশান্ত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রকে বেইজিংয়ের সেনাবাহিনী দখল করতে গেলে কারও পক্ষে তাদের ওপর চাপ তৈরি করা সম্ভব নয়। এতে চিপ তৈরি ও সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় আক্রমণ করলে রাতারাতি বদলে যায় এই অঞ্চলের বৈশ্বিক রাজনীতি। যার প্রভাব পড়ে সারাবিশ্বের প্রযুক্তিপণ্য নির্মাণ শিল্পে।



