ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলা না চালাতে ইউক্রেনকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের!

  • আপডেট সময়: ০৬:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৯ টাইম ভিউ

মার্কিন স্বার্থে হামলা না করার জন্য ইউক্রেন সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ায় থাকা জ্বালানি স্থাপনাসহ মার্কিন স্বার্থে হামলা না করার জন্য ইউক্রেন সরকারকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার ফলে মার্কিন অর্থনৈতিক স্বার্থ ও বৈশ্বিক জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায়, ইউক্রেনকে এসব হামলা থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, তিনি মনে করেন রাশিয়ার সামরিক স্থাপনায় হামলার বিষয়টি ভিন্ন হলেও, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থানে আঘাত না করতে এই বার্তা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এতথ্য জানিয়েছে।

চার বছর পেরিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) পাঁচ বছরে গড়ালো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।  ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেছিল রাশিয়া। কিয়েভকে পুনরায় মস্কোর নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার এই প্রচেষ্টায় রাশিয়া ভেবেছিল এটি হবে একটি স্বল্পমেয়াদি এবং সফল সামরিক অভিযান। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। বরং কিয়েভ আরও যেনো ভংয়ঙ্কর হয়ে উঠেছে। গত ১৫ ফেব্রয়ারি ইউক্রেনের সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বিশ্বের বিভিন্ন দেশে যায়। সম্প্রতি কৃষ্ণ সাগরের রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে হামলা চালিয়ে সফল হয় ইউক্রেন। তবে এই বন্দরে হামলা চালানোর পরই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, কৃষ্ণ সাগরের রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে হামলার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় ইউক্রেনের সরকারকে মার্কিন স্বার্থে আঘাত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনা বার্তাটিকে একটি আনুষ্ঠানিক বার্তা হিসেবে বর্ণনা করেছেন। তবে  বার্তাটির বিষয়বস্তু সম্পর্কে  বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

২০২৪ সালের ২৪শে ফেব্রুয়ারি  রাশিয়ার পূর্ণমাত্রার হামলার চতুর্থ বার্ষিকীতে বক্তব্য রেখে স্টেফানিশিনা বলেন, নোভোরোসিস্কে ইউক্রেনের হামলার পর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কারণ এটি আমেরিকান (এবং) কাজাখস্তানের অর্থনৈতিক স্বার্থকে প্রভাবিত করে। কাজাখস্তানের বেশিরভাগ তেল রপ্তানির জন্য নোভোরোসিস্কে পাঠানো হয়। ইউক্রেনীয় ড্রোন হামলার পর বন্দরটি শুক্রবার নভেম্বরের তেল রপ্তানি সংক্ষিপ্তভাবে বন্ধ করে দিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রদূত স্টেফানিশিনা বলেন, বার্তাটি মার্কিন স্বার্থকে প্রভাবিত করে এমন হামলার উপর ফোকাস করেছে তবে রাশিয়ান অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার উপর নয়।

তিনি বলেন, ‘এই যোগাযোগ ইউক্রেনকে রাশিয়ান সামরিক ও জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করা থেকে বিরত থাকতে উৎসাহিত করার সঙ্গে সম্পর্কিত ছিল না। এটি এই সত্যের সাথে সম্পর্কিত ছিল যে সেখানে আমেরিকান অর্থনৈতিক স্বার্থ প্রভাবিত হয়েছিল।’
ইউক্রেনিয় রাষ্ট্রদূত বলেন, এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীনতার পর থেকে কয়েক দশক ধরে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একইভাবে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয়েছে এবং তিনি এটি পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

পরে কংগ্রেসে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে যোগ দিয়ে ইউক্রেনিয় রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় ট্রাম্পের ব্যক্তিগত অংশগ্রহণের জন্য তার দেশ কৃতজ্ঞ।  যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়া এবং সামরিক সহায়তা কমানোর সিদ্ধান্ত সত্ত্বেও ওয়াশিংটন ইউক্রেনকে পরিত্যক্ত বলে মনে করে না ‘ওয়াশিংটনে যাওয়ার আগে ইউক্রেনের ইউরোপীয় এবং ইউরো-আটলান্টিক একত্রীকরণে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ইউক্রেনের রাষ্ট্রদূত মার্কিন কংগ্রেসকে একটি বিস্তৃত নিষেধাজ্ঞা বিল পাস করার আহ্বান জানিয়েছেন। এই বিল পাশ হলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার ভিত্তি তৈরি করবে।

ইউক্রেনের রাষ্ট্রদূত স্টেফানিশিনা বলেন, ইউক্রেন এই আইনের উপর মার্কিন আইন প্রণেতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আশা করেন এটি পাস হওয়ার পরে ট্রাম্প এতে স্বাক্ষর করবেন।যুদ্ধের তহবিলের জন্য রাশিয়াকে রাজস্ব থেকে বঞ্চিত করার নতুন উপায় নিয়ে ইউক্রেন মার্কিন সরকারের সাথে কাজ করছে বলেও তিনি জানান। তবে  বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
এবিষয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের যোগাযোগ চলছে।আমি যা বলতে পারি তা হল মার্কিন সরকার আমাদের ছেড়ে যায়নি।’ কংগ্রেসে ট্রাম্পের ভাষণে পররাষ্ট্র বিষয় এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসানের বিষয়টি স্পর্শ করবে বলেও তিনি আশা করেন।

বিষয় :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাশিয়ায় মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলা না চালাতে ইউক্রেনকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের!

আপডেট সময়: ০৬:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬